আমাদের কথা 

রক্ত আলোর মদে মাতাল ভোরে

আজকে যে যা বলে বলুক তোরে,

সকল তর্ক হেলায় তুচ্ছ ক'রে

পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা।

আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা।

বিভাগ 

বিষয় ভাবনা (আগস্ট ২০২১) - ২৮শে আগস্ট ও ছাত্র রাজনীতি

প্রত্যেক মাসে একটা বিষয় নির্ণয় করা হবে। সেই বিষয়কে কেন্দ্র করে সেজে উঠবে এই বিভাগের লেখাগুলো | ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আমাদের সকলের দ্বিতীয় জন্মদিন। সেই পবিত্র দিনটাকে স্মরণ করে এই মাসের বিষয় রাখা হয়েছে ছাত্র রাজনীতি। সারা মাস জুড়ে ছাপা হবে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে পূর্বে ও বর্তমানে জড়িতদের ছাত্র রাজনীতি করার অভিজ্ঞতা এবং বাংলার বিভিন্ন জেলা, ব্লক, শহর, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট বা ছাত্র সংসদের কথা। আগামী দিনে যখন বাংলার জাতীয়তাবাদী ছাত্র রাজনীতির ইতিহাস লেখা হবে তখন এই লেখাগুলো এক একটি প্রামাণ্য দলিল রূপে পরিগণিত হবে বলে আমাদের বিশ্বাস।

বাংলা কেন নিজের মেয়েকেই চায়

বিগত এক দশকে আমূল বদলে গেছে বাংলার আর্থ-সামাজিক অবস্থা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিচালিত মা-মাটি-মানুষের সরকারের উন্নয়নমুখী কর্মকান্ডের পরশে আলোকিত হয়ে উঠেছে বাংলার প্রতিটা নাগরিকের জীবন, সুখ ও সমৃদ্ধির বাতাবরণ সৃষ্টি হয়েছে জঙ্গল মহল থেকে জলপাইগুড়ি সর্বত্র। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক কল্পিত বিভিন্ন সমাজ কল্যাণ মূলক প্রকল্পের আওতায় উপকৃত হয়েছেন বাংলার সর্বস্থরের অধিবাসী। বিশেষ ভাবে নজর দেওয়া হয়েছে পিছিয়ে পড়া মানুষদের দিকে – নারী, শিশু, সংখ্যালঘু ও বিভিন্ন জনজাতিভুক্ত মানুষদের ক্ষমতায়ন ও উন্নতির জন্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মানিত ও সমাদৃতও হয়েছে সেই সব কাজ। এই বিভাগে আমরা বাংলার মানুষের উত্তরণের নানা গল্প প্রতিবেদন আকারে পেশ করবো আপনাদের সামনে।

পথে প্রান্তরে
 

বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিবিধ ঐতিহাসিক সৌধ এবং সারা বছর জুড়ে পালিত হতে থাকা বাঙালির নানা পার্বনের খোঁজ নেবে এই বিভাগ, সন্ধান করবে নদ-নদী-সাগর-অরণ্য-পর্বত বেষ্টিত বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের। সম্প্রীতি ও শান্তিময় বাংলার জনজীবনের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক হলো বাংলার ছাত্রসমাজ। তাই তাদের কলমে এই বিভাগে চিত্রিত হবে বাংলা ও বাঙালির প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের ছবি, তাদের মুখ থেকে আমরা শুনবো বাংলার বিভিন্ন পর্যটন কেন্দ্রের বিবরণ, জানাবো বিগত এক দশকে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সকল স্থানের পরিকাঠামোগত উন্নতি হয়েছে, মেতে উঠবো অচেনাকে চেনা ও অজানাকে জানার আনন্দে।

সম্পাদকীয় 

334_051211040302
97859ed8-198e-40d7-8929-eb22d3a90901
14260213jpg
353
WhatsApp Image 2021-08-25 at 15.36_edited
thequint_2016-05_888d42f3-53f4-451c-a67d-127f9333a23d_Didi 2
IMG_20210816_113058_edited
IMG_20210816_143227_edited_edited
IMG-20210817-WA0000_edited
Mamata banerjee wiki boidata (1)_edited
Mamata banerjee wiki boidata (4)
WhatsApp Image 2021-08-17 at 00.17.47
Picture 2_edited
Picture 1.png

CONTACT US

Thanks for submitting!

  • Black Facebook Icon
  • Black Twitter Icon